ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পটিয়ায় দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় কাউন্সিলর গ্রেফতার

ads

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনার মামলায় প্রধান আসামি নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে গ্রেফতার দেখানোর পরে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।


পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল রোববার দুপুরে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ (৪৫) নিহত হন।

ads
ads
ads

Our Facebook Page